Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
নির্বাচনবাংলাদেশ

ভোটের তারিখ পরিবর্তন করলো ইসি

সরস্বতী পূজার কারণে ঢাকার দুই সিটির ভোটের তারিখ পরিবর্তন করলো নির্বাচন কমিশন (ইসি)। ৩০ জানুয়ারির পরিবর্তে ১ ফেব্রুয়ারি (শনিবার) নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, ১ ফেব্রুয়ারি ভোটের বাধা ছিল এসএসসি ও সমমান পরীক্ষা। এরইমধ্যে ইসির নির্দেশনায় পরীক্ষা পিছিয়ে ৩ ফেব্রুয়ারি নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

শনিবার (১৮ জানুয়ারি) বিকেল থেকে চার ঘণ্টার বেশি সময় ধরে বৈঠক শেষে একথা জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

এর আগে ঘোষিত সময়ানুযায়ী মনোনয়ন দাখিলের শেষ সময় ছিল ৩১ ডিসেম্বর (মঙ্গলবার), মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জানুয়ারি (বৃহস্পতিবার)। প্রার্থিতা প্রত্যাহার ৫ জানুয়ারি (রোববার)।

প্রতীক বরাদ্দ হয়েছিল ১০ জানুয়ারি (শুক্রবার)। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়া কথা ছিল ৩০ জানুয়ারি। সে অনুযায়ী সব প্রক্রিয়া শেষে প্রার্থীরা বর্তমানে প্রচারণায় আছেন প্রার্থীরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button