Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্য

ফাঁসির টাকায় মেয়ের বিয়ে দেবেন জল্লাদ পবন

‘আমি যদি চার ধর্ষককে ফাঁসিতে ঝোলাই, তাহলে সরকার আমাকে ১ লাখ রুপি পুরস্কার দেবে। মেয়ের বিয়ে দেয়ার জন্য আমার এই অর্থের দরকার। মাসের পর মাস ধরে আমি এই সুযোগের অপেক্ষায় ছিলাম।’ বললেন, পবন (৫৭) নামের এক জল্লাদ।

আগামী ২২ জানুয়ারি ভারতের দিল্লিতে নির্ভয়াকে ধর্ষণ ও হত্যাকাণ্ডের দায়ে চার অপরাধীকে ফাঁসির আদেশ দিয়েছেন ভারতের আদালত। এ নিয়ে বেশ ব্যস্ত হয়ে পড়েছেন জল্লাদ পবন।

জানা গেছে, পবন তার পরিবারের চতুর্থ প্রজন্মের জল্লাদ। এর আগেও তার পূর্বপুরুষরা একই কাজ করেছেন। উত্তর প্রদেশের কারা কর্তৃপক্ষ তাকে প্রতি মাসে ৫ হাজার টাকা বেতন দেয়। প্রতিটি ফাঁসির জন্য জল্লাদকে ২৫ হাজার রুপি পুরস্কার দেয় ভারত সরকার।

সাজা পাওয়া চার ধর্ষককে ফাঁসি দেয়ার বিনিময়ে পাওয়া অর্থ দিয়ে মেয়ের বিয়ে দেবেন বলে জানিয়েছেন এই জল্লাদ। তিনি বলেন, তারা (কর্মকর্তা) আমাকে বলেছে যেকোনো দিন আমাকে তিহারে নিয়ে যাওয়া হবে। ফাঁসিটা যেনো সুষ্ঠ ভাবে হয় সেজন্য রিহার্সালের প্রয়োজন রয়েছে। তাই আমাকে কিছুটা আগেই সেখানে যেতে হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button