Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

আজ মুখোমুখি হবে পূর্ব আফ্রিকার দুই দেশ

বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে আজ মুখোমুখি হবে পূর্ব আফ্রিকার দুই দেশে বুরুন্ডি ও সিশেলস। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকেল পাঁচটায় শুরু হবে খেলা। শ্বাসরুদ্ধকর ম্যাচটি সরাসরি মোবাইলে দেখুন my sports এবং game on অ্যাপসের মাধ্যমে।

দারুণভাবে আসর শুরু করে বুরুন্ডি। মরিসাসকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়েছে তারা। টুর্নামেন্টের প্রথম হ্যাটট্রিক করেছেন স্ট্রাইকার জসপিন সিমিরিমানা। আজকের ম্যাচ জিতে তারা পৌঁছে যাবে সেমিফাইনালে।

অন্যদিকে, প্রথমবার অংশ নিয়েছে সিশেলস। ১১৫টি ছোট ছোট দ্বীপ নিয়ে একটি দ্বীপরাষ্ট্র, জনসংখ্যা মাত্র এক লাখ। পর্যটনশাসিত দেশটি ফিফার‌ র‌্যাঙ্কিং ২০০ নম্বরে। সাফল্য নেই বললেই চলে। তবে ফুটবলে দেশটির সেরা সাফল্য ২০০৪ সালের আফ্রিকান নেশনস কাপের বাছাইপর্ব।

সংশ্লিষ্ট খবর

Back to top button