
বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের তৃতীয় দিনে ফিলিস্তিনের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। আজ (শুক্রবার) বিকাল পাঁচটায় শুরু হবে ম্যাচ।
প্রথম ম্যাচ জিতে বেশ ফুরফুরে রয়েছে ফিলিস্তিন ফুটবল দল। বাংলাদেশের বিপক্ষে তাদের জয় জোড়া গোলের ব্যবধানে। তাই এ ম্যাচে অন্তত ড্র করলেও সেমিফাইনাল নিশ্চিত তাদের। জাতীয় দলের পাশাপাশি অনুর্ধ্ব-২৩ দলের খেলোয়াড় নিয়ে গড়া দল তাদের। লক্ষ্য এ টুর্নামেন্ট দিয়ে বিশ্বকাপ বাছাইয়ের জন্য নতুন করে দল সাজানো।
এছাড়াও গতবারের চ্যাম্পিয়ন তারা। অন্যদিকে, ২০১৬ সালের পর এনিয়ে দ্বিতীয়বার গোল্ডকাপে অংশ নিয়েছে শ্রীলঙ্কা। দুইবছর আগের আসরে তিন ম্যাচ খেলে মাত্র একটি জয় ছিলো তাদের।
এবার লঙ্কানদের চাওয়া, অঘটনের জন্ম দিতে। কাজটা কঠিন হলেও তরুণ দল নিয়ে তা করে দেখাতে চান কোচ পাকির আলি।



