Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

রক্ষণভাগের দূর্বলতা কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশে

আনকোরা ফিলিস্তিনের কাছে ২-০ গোলের হার দিয়ে বঙ্গবন্ধু বিপিএলের যাত্রা শুরু করে বাংলাদেশ। জাতীয় দলের সাবেক কোচ এবং খেলোয়াড়দের মতে, বুধবারের ম্যাচে পুরো দলের আত্মবিশ্বাসের অভাব ছিল দৃশ্যমান। বিশেষ করে রক্ষণভাগের দূর্বলতা কাটিয়ে উঠতে পারেনি মতিন-তপু-ইয়াসিনরা।

এমনটা চললে, জামাল ভূঁইয়ারা কখনই ভালো করতে পারবেন না বলেই মনে করেন ফুটবল ভক্তরা।

ফিলিস্তিনির বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশকে পরিষ্কার ফেভারিট বলেছিলেন, খোদ দলের কোচ জেমি ডে। কিন্তু মাঠের খেলায় অবশ্য কে ফেভারিট সেটা টের পাওয়া গেলো না। ম্যাচ শেষে স্কোরলাইনে, ফুটে উঠল অন্য কথা। সেটা বাংলাদেশের জন্য অস্বস্তিকর, আর দ্বিতীয় সারির দল নিয়ে আসা আনকোরা ফিলিস্তিনের জন্য বড় পাওয়া।

জামাল ভুঁইয়াদের শুরুটা ছিল দারুণ। লং থ্রো-সেট পিসে ফিলিস্তিনের রক্ষণকে বেশ কয়েকবার ঝামেলায় ফেলে দেয় বেঙ্গল টাইগার্সরা। তবে সুযোগগুলো এলোমেলো, সেখান থেকে গোল পাওয়া হলো না একবারও।

সফরকারীরা স্বাগতিকদের আক্ষেপে পোড়াল পুরো ম্যাচে জুড়েই। অথচ ম্যাচ পরিসংখ্যান বলছে, ৫৬ শতাংশ বল ছিল সাদ-ইব্রাহিমদের পায়ে। তিনটি পরিবর্তন করেন কোচ জেমি ডে। ৪-১-৪-১ ফর্মেশনের ডিফেন্সিভ ছিল পুরো দল। পরাজয়ের অনেক বড় কারণ ছিল এটি, বলছেন সাবেক এ কোচ।

গতবার সেমিফাইনাল থেকে বিদায় নিলেও অজানা শঙ্কা- যদি শ্রীলঙ্কার কাছে হেরে যায়, তাহলে আগামী রোববারই লাল-সবুজদের শেষ হবে গোল্ডকাপের ষষ্ঠ আসর। বিশ্লেষকদের মতে, টিকে থাকতে হলে খেলতে হবে সেরা অ্যাটাকিং ফুটবল।

মোহাম্মদ হাসিব, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button