Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশবিজ্ঞান ও প্রযুক্তিস্লাইডার

ডিজিটাল বাংলাদেশ মেলা ২০২০ উদ্বোধন

পঞ্চম প্রজন্মের মোবাইল ফোন প্রযুক্তিসহ দেশের ডিজিটাল উন্নয়নের নানা দিক তুলে ধরতে প্রথমবারের মত শুরু হলো তিন দিনের ডিজিটাল বাংলাদেশ মেলা-২০২০। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদ জয়।

এদিকে ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে কার্যকর ভুমিকার জন্য ১৪টি ক্যাটাগরিতে সম্মাননা দেয়া হয়। তিন দিনে ১৩ টি বিষয়ে আলোচনায় অংশ নেবেন সরকারের মন্ত্রী ও দেশি-বিদেশি বিশেজ্ঞরা।

বঙ্গবন্ধুর সোনার বাংলার প্রযুক্তির মহাসড়ক প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ আরও অনেকে।

সংশ্লিষ্ট খবর

Back to top button