Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্য

বরফে পিছলে পাকিস্তানে ভারতীয় সেনা!

জম্মু ও কাশ্মীরের গুলমার্গে কর্তব্যরত এক ভারতীয় সেনা বরফে পিছলে আন্তর্জাতিক সীমা পেরিয়ে পাকিস্তানে চলে গেছেন। ওই হাবিলদারের নাম রাজেন্দ্র নেগি।

এদিকে, চরম দুশ্চিন্তায় দিন কাটছে ওই হাবিলদারের পরিবারের। গত ৮ জানুয়ারি নেগির স্ত্রী রাজেশ্বরীকে ফোন করে জানানো হয়, তার স্বামী নিখোঁজ। পরবর্তীতে জানা যায়, বরফে পিছলে দুর্ঘটনাবশত সীমান্ত পেরিয়ে তিনি পাকিস্তানে চলে গেছেন।

তবে, নেগিকে দ্রুত পাকিস্তান থেকে ফেরত আনার জন্য ভারতীয় সরকারের কাছে ইতিমধ্যে আহ্বান জানিয়েছে তার পরিবার। ভারতীয় সেনা সূত্র জানিয়েছে, নেগিকে ফেরত আনতে ইতোমধ্যে সকল ধরনের তৎপরতা শুরু হয়েছে। তবে এ নিয়ে পাকিস্তানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, কাশ্মীর ইস্যু ও বালাকোটে হামলা নিয়ে ভারত পাকিস্তানের সম্পর্ক বর্তমানে তলানিতে ঠেকেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button