Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

জয় দিয়ে শিরোপা অক্ষুণ্ণ রাখার মিশন সফরকারীদের

হার দিয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু করলো বাংলাদেশ‌। বঙ্গবন্ধু স্টেডিয়ামে স্বাগতিকদের ২-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিন।

যদিও খেলার শুরুতে এগিয়ে যাওয়ার সম্ভাবনা দেখায় বাংলাদেশ। প্রতিপক্ষকে চাপে ফেলে বেশ কয়েকটি আক্রমণ শানায় বেঙ্গল টাইগাররা। কিন্তু বল জালে জড়াতে পারেনি স্বাগতিক স্ট্রাইকাররা। কিন্তু ২৯ মিনিটে কোন ভুল করেনি ফিলিস্তিন।

উদয় খাবুরের পাস থেকে যুদ্ধ বিধ্বস্ত দেশটিকে এগিয়ে দেন খালেদ সালেম। ৩২ মিনিটে সমতায় ফেরার দারুণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু রায়হানের থ্রো-তে ঠিকমত মাথা ছোঁয়াতে পারেননি তপু বর্মণ।

বিরতির পরও সুবিধা করতে পারেনি বেঙ্গল টাইগাররা। বিপরীতে ৫৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ফিলিস্তিন। মোহামেদ দারবিশের থ্রু বল থেকে লক্ষ্যভেদ করেন লিয়াত খাবুর। তাতেও জয় দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করলো সফরকারীরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button