
বঙ্গবন্ধু গোল্ডকাপে ফিলিস্তিনের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাংলাদেশ। দলের সিনিয়র খেলোয়াড় আশরাফুল ইসলাম রানা জানালেন, এমন আত্নবিশ্বাসের কথা। আর গোলকিপার কোচ জানালেন, প্রথম ম্যাচে প্রতিপক্ষ ফিলিস্তিন বলেই, বাড়তি চিন্তা তাদের।
শেষ চার ম্যাচে সাত গোল হজম করে বাংলাদেশ। বিশেষ করে ম্যাচের শেষ মুহুর্তে গোল হজমের পীড়া হারাতে হয় পয়েন্ট। তাইতো বঙ্গবন্ধু গোল্ডকাপের আগে গোলরক্ষকদের নিয়ে আলাদা সেশনে ব্যস্ত বৃটিশ কোচ ববি মিমস।
টুর্নামেন্টে সেরা হতে ভালো পারফরম্যান্সের পাশাপাশি, দরকার গোল হজম না করা। কিন্তু সাম্প্রতিক সময়ে ম্যাচের শেষ মুহুর্তে খেই হারিয়ে ফেলে দল। যার দায়ভার চাপে গোলরক্ষকের ওপর। তবে দেশ সেরা গোলরক্ষকের দৃঢ় প্রত্যয় এবার চাপ সামলে উঠবেন তারা।
গোলরক্ষক কোচও একমত। দলের সবচেয়ে ব্যস্ত জায়গাটায় থাকতে হবে নির্ভার। কিন্তু প্রতিপক্ষ যেখানে ফিলিস্তিন সেখানে চাপ আসবে একটু বেশি।
গোলরক্ষক কোচ ববি মিমস বলেন, দলের তিন নিয়মিত গোলরক্ষক তারা। আগের চেয়ে উন্নতি হয়েছে তাদের। তবে সমস্যাটা হয় ম্যাচের শেষ মুহুর্তে, যেখানে মনোযোগ রাখাটাই বাধা হয়ে দাঁড়ায়। আশা করি এ টুর্নামেন্টে সমস্যা কাটিয়ে উঠবে রানা-সোহেল-মিশু।
আগামী বুধবার ফিফা র্যাঙ্কিংয়ে ১০৬ নম্বরে থাকা ফিলিস্তিনের মুখোমুখি হবে জামাল ভূঁইয়ারা।
মোহাম্মদ হাসিব, বাংলা টিভি



