
জাতীয় ফুটবলারদের জন্য অর্থ পুরস্কারের ঘোষণা করলেন, বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপে, বাংলাদেশ চ্যাম্পিয়ন হলে এক লাখ ডলার পুরস্কারের ঘোষণাও দেন তিনি।
তবে যদি জামাল ভূঁইয়ারা রানার্সআপ হন সেক্ষেত্রে ৫০ হাজার মার্কিন ডলার পুরস্কার পাবেন। রোববার দুপুরে টিম হোটেলে দলটির সঙ্গে মতবিনিময়ের পর এ তথ্য জানান তিনি।
বাফুফে সভাপতি জানান, খেলোয়াড়রা শারীরিক ও মানসিকভাবে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। আগামী মঙ্গলবার ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচ দিয়ে বঙ্গবন্ধু গোল্ডাকাপের যাত্রা শুরু করবে লাল-সবুজরা।
এ সময় উপস্থিত ছিলেন বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।



