Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্য

স্বামীর নোংরামিতে অতিষ্ঠ হয়ে ডিভোর্স চাইলেন স্ত্রী

ভারতের বিহারের বৈশালী জেলায় সোনি দেবী নামের এক নারী স্বামীর নোংরামিতে অতিষ্ঠ হয়ে বিবাহ বিচ্ছেদ চেয়ে মহিলা কমিশনে অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে ওই নারী জানিয়েছেন, তার স্বামী নাকি নিয়মিত ব্রাশ ও গোসল করেন না, যার জন্য তার পক্ষে সংসার করা সম্ভব হচ্ছে না। সোনি আরও জানিয়েছেন, স্বামীর শরীর থেকে দুর্গন্ধ নির্গত হয়। ১০-১২ দিন বাদে বাদে গোসল করে। স্বামী হিসাবে ওর আচরণও ভাল নয়।

ঐ নারী বিচ্ছেদের দাবিতে অনড়। কোনও অবস্থাতেই তার স্বামীর সঙ্গে থাকতে চাইছেন না তিনি। তাই কমিশনের কাছে স্বামীর থেকে মুক্তি পাইয়ে দেওয়ার দাবি জানায়। এমনকি বিয়ের সময়, যে উপহারগুলি তার বাড়ি থেকে দেওয়া হয়েছিল, সেগুলিও ফিরিয়ে দিতে বলেছেন।

সোনি দেবীর অভিযোগের ভিত্তিতে, দুই পক্ষের কথা শোনার পর কমিশন তার স্বামীকে দুই মাস সময় দিয়েছে নিজেকে সংশোধন করার জন্য। মনীষ যদি তার অভ্যাস পরিবর্তন করতে না পারেন তবে মহিলা কমিশন তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছে। -এনডিটিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button