
শহীদ আহসানউল্লাহ মাস্টার ১৪তম জাতীয় উশু প্রতিযোগিতায় পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও রানার্স আপ হয়েছে বাংলাদেশ আনসার ও ভিডিপি।
চ্যাম্পিয়ন সেনাবাহিনী দল অর্জন করে সাতটি স্বর্ণ, চারটি রৌপ্য ও তিনটি ব্রোঞ্জ পদক। অপর দিকে নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার ও ভিডিপি দল। তারা অর্জন করে আটটি স্বর্ণ ও সাতটি রৌপ্য পদক। এই বিভাগে রানার্স আপ হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী দল।
শনিবার সকালে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
বাংলাদেশ উশু ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর আবদুস সোবহান গোলাপের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক দুলাল হোসেন, নেপাল উশু ফেডারেশনের সভাপতি বীর বাহাদুর তামাং ও সাধারণ সম্পাদক লাক্ষা শেরিং লামা।



