এখনো অস্থির পেঁয়াজের বাজার

সপ্তাহের শুরুতে পেঁয়াজের দাম কিছুটা কমলেও এখনো সহনীয় পর্যায়ে আসছে না এই পণ্যের বাজার। পেঁয়াজের চড়া দামের জন্য খুচরা ব্যবসায়ীরা আড়ৎদারদের দায়ী করলেও বাজার তদারকির ঘাটতিকেও দুষছেন ক্রেতারা।
এদিকে, সরবরাহ পর্যাপ্ত থাকায় কমেছে শীতকালীন শাক সবজীর দাম। মাছের দাম মধ্যবিত্তের নাগালে থাকায় স্বস্তিতে সাধারণ ক্রেতারা। অপরিবর্তিত রয়েছে চাল, ডাল, তেলসহ নিত্য পণ্যের দাম।
সপ্তাহের শুরুতে পেঁয়াজের দাম কিছুটা দাম কমলেও এখনো অস্থির এ পণ্যের বাজার। রকমভেদে কেজি প্রতি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৬০টাকা।
এদিকে, খুচরা বিক্রেতারা দাম বাড়ার অভিযোগের তীর ছুড়লেন পাইকারি বিক্রেতাদের দিকে। তবে ক্রেতারা বাজারে সঠিক তদারকির দাবি জানান। অন্যদিকে, বাজারে শীতের সবজি পর্যাপ্ত থাকায় কমেছে এর দাম।
গেলো সপ্তাহের চেয়ে কিছুটা নমনীয় রয়েছে মাছের বাজার। ফলে স্বস্তি মিলেছে ক্রেতাদের মনে। গরু ও খাসীর মাংস বিক্রি হচ্ছে আগের দামেই।
আরমান কায়সার, বাংলা টিভি



