Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

সুপার কাপে ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদ

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে বার্সেলোনাকে ৩-২ গোলে হারিয়েছে তারা।

সৌদি আরবের কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ম্যাচের ৪৬ মিনিটে কোকের গোলে এগিয়ে যায় অ্যাটলেটিকো মাদ্রিদ। বিরতি থেকে ফিরেই বার্সেলোনাকে সমতায় ফেরান লিওনেল মেসি।

এরপর অ্যান্তনিয়ো গ্রিজম্যানের ব্যবধান দ্বিগুণ করে বার্সা। কিন্তু ভাগ্য দেবতা ছিলো অ্যাটলেটিকোর দিকে। খেলার শেষ দিকে ৮১ মিনিটে পেনাল্টি থেকে মোরাতা ও ৮৬ মিনিটে আনহেল কোররেয়া গোলে জয় নিশ্চিত করে মাদ্রিদের দলটি।

বার্সার বিদায়ে বছরের প্রথম এল ক্লাসিকো দেখা থেকে বঞ্চিত হলো দর্শকরা। তবে আগামী রোববার মাদ্রিদ ডার্বি দেখার অপেক্ষায় ভক্তরা। যেখানে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে অ্যাটলেটিকো মাদ্রিদ।

সংশ্লিষ্ট খবর

Back to top button