Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

শুরু হয়েছে জাতীয় ফুটবল দলের ক্যাম্প

বঙ্গবন্ধু গোল্ডকাপের প্রস্তুতি হিসেবে আজ (বুধবার) শুরু হয়েছে জাতীয় ফুটবল দলের ক্যাম্প। দলের সঙ্গে যোগ দিবেন প্রধান কোচ জেমি ডে এবং অধিনায়ক জামাল ভূঁইয়া।

এদিকে, বঙ্গবন্ধু গোল্ড কাপের উদ্বোধনী ম্যাচেই, কঠিন পরীক্ষার মুখে পড়তে হচ্ছে বাংলাদেশকে। বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিনের বিপক্ষে খেলবে জেমি ডের শিষ্যরা। বাফুফের দেয়া সূচি অনুযায়ী আগামী ১৫ জানুয়ারি শুরু হবে গোল্ডকাপের ষষ্ঠ আসর।

বিকেল ৫টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে দু’দল। টুর্নামেন্টের এ গ্রুপে রয়েছে বাংলাদেশ। তাদের আরেক প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ১৯ জানুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে জেমি ডের শিষ্যরা।

এছাড়া গ্রুপ বি-তে রয়েছে মরিশাস, বুরুন্ডি ও সিশেলস। দুটি গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সেমিফাইনালে খেলবে। ২২ ও ২৩ জানুয়ারি হবে দুই সেমিফাইনাল।

সংশ্লিষ্ট খবর

Back to top button