Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঐক্যফ্রন্টরাজনীতি

খালেদার হয়ে মামলা লড়ার আশ্বাস ড. কামালের

খালেদা জিয়ার কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তাঁর দায় ভার সরকারকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন, ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন। মঙ্গলবার দুপুরে রাজধানীর মতিঝিলে নিজ কার্যালয়ে জরুরী সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন তিনি।

এ সময় খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করে বলেন, খালেদা জিয়া কারাগারে মারাত্মক অসুস্থ অবস্থায় দিন কাটাচ্ছে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তাঁর দায় ভার সরকারই কে নিতে হবে।

খালেদা জিয়ার জামিন নিয়ে টালবাহানা করা হচ্ছে মন্তব্য করে বলেন, প্রয়োজনে খালেদার পক্ষ হয়ে মামলা লড়ার আশ্বাস দেন এ নেতা। সংবাদ সম্মেলনে উন্নত চিকিৎসা দেয়ার পাশাপাশি অবিলম্বে তাঁর মুক্তি দাবিও করেন  ড. কামাল।

তিনি আরও বলেন, ‘বিচারকরা মূল একটা জিনিসকে মিস করেছেন। খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে যে মেডিক্যাল রিপোর্ট দেওয়া হয়েছে, সেটা অসম্পূর্ণ রিপোর্ট। কারণ, এই রিপোর্ট তৈরিতে কোনও মানসিক বিশেজ্ঞষ ছিল না। খালেদা জিয়ার মূল চিকিৎসা হচ্ছে ফিজিওথেরাপি। এ বিষয়ে কোনও বিষেজ্ঞ ছিলেন না।

মেডিক্যাল বোর্ডের রিপোর্টে তার যতগুলো রোগের কথা বলা হয়েছে, সেগুলোর কোনও রিপোর্টও আদালতে দাখিল করা প্রতিবেদনের সঙ্গে দেওয়া হয়নি। এই রকম অসম্পূর্ণ রিপোর্ট দেখে মামলার কাজ ডিসমিস করে বিচারকরা ভুল কাজ করেছেন। মানবিক কারণে খালেদা জিয়ার জামিন পাওয়াতে কোনও বাধা নেই।’

এসময় ঐক্যফ্রন্টের নেতা গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আমাদের শীর্ষ নেতা ড. কামাল বলেছেন, প্রয়োজন হলে তিনি খালেদা জিয়ার মামলায় আদালতে যাবেন। কিন্তু বিচারপতিরা যদি পাথরের মতো বিবেকহীন হয়ে থাকেন, তাহলে আন্দোলন ছাড়া আমাদের কোনও পথ নেই।’

সংশ্লিষ্ট খবর

Back to top button