Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাফুফে

বঙ্গবন্ধু গোল্ডকাপের জন্য ২৩ সদস্যের বাংলাদেশে দল ঘোষণা করেছে বাফুফে। ইনজুরি কাটিয়ে ফিরলেন তপু বর্মন, বাদ পড়ছেন বিপলু আহমেদ ও ইয়াছিন আরাফাত। নতুন মুখ চট্টগ্রাম আবাহনীর মিডফিল্ডার মানিক মোল্লা। সোমবার বিকেলে বাফুফে ভবনে জানানো হয় ঘোষণা করা হয় দলের প্রত্যেক খেলোয়াড়ের নাম।

দল ঘোষণা নতুন কোনো ঘটনা না হলেও দেশের ফুটবলের বর্তমান প্রেক্ষাপটে বেশ গুরুত্বপূর্ণ। বাফুফে ঘোষিত ২৩ সদস্যের দলে নয়জনই বসুন্ধরা কিংসের। সাতজন ঢাকা আবাহনী এবং চারজন সাইফ স্পোর্টিং ক্লাবের, চট্টগ্রাম আবাহনী থেকে দু’জন এবং শেখ রাসেল ক্রীড়া চক্র থেকে গোলরক্ষক হিসেবে ডাক পেয়েছেন আশারাফুল ইসলাম রানা।

মোট সদস্যের সাতজন ডিফেন্ডার এবং ছয়জন রয়েছেন মিডফিল্ডার হিসেবে। আর স্ট্রাইকার হিসেবে আছেন সাতজন। বাকি তিনজন গোলরক্ষক। সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিসি জানান, বিপলু ও ইয়াসিন আরফাতের বাদ পড়াটা দু:খজনক হলেও, তাদের ইনুজরি এখন বড় সমস্যা। তাছাড়া সামনে বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ থাকায়, তাদের বিশ্রাম দিয়েছেন টিম ম্যানেজমেন্ট।

মঙ্গলবার সন্ধ্যায় বাফুফের কাছে রিপোর্ট করবেন ডাক পাওয়া ফুটবলাররা। প্রধান কোচ জেমি ডে এবং অধিনায়ক জামাল ভূঁইয়া অনুশীলনে যোগ দিবেন বুধবার।

 মোহাম্মদ হাসিব, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button