Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপ

দিনে ৬ ঘণ্টা করে সপ্তাহে চারদিন কর্মদিবস !

দিনে ৬ ঘণ্টা করে সপ্তাহে চারদিন কাজ করবে উত্তর ইউরোপের দেশ ফিনল্যান্ডের মানুষ। গেল ডিসেম্বর বিশ্বের সর্ব কনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই ঘোষণা দিয়েছেন সানা ম্যারিন। দেশটিতে সাধারণত সপ্তাহে ৫ দিন আর দিনে ৮ ঘণ্টা কাজ করার নিয়ম ছিল।

৩৪ বছর বয়সী এই প্রধানমন্ত্রী মনে করেন, কর্মঘণ্টা কমানোর ফলে দেশটির জনগণ তাদের নিজের পরিবারকে আরও বেশি সময় দিতে পারবে। দায়িত্ব গ্রহণের পর দেশটির জনগণের জন্য এটি তার বড় উপহার হিসেবে দেখছে ফিনল্যান্ডবাসী।

প্রধানমন্ত্রী সানা বলেন, আমি মনে করি- এ দেশের জনগণ তাদের প্রিয়জন-পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটানোর, জীবনকে উপভোগ করার অধিকার রয়েছে। এটা আমাদের কাজের পরবর্তী পদক্ষেপ হতে পারে।

এদিকে, প্রধানমন্ত্রীর এ প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন দেশটির বাম জোটের নেতা শিক্ষামন্ত্রী এন্ডারসন। তিনি বলেন, এটা ফিনল্যান্ডবাসীর জন্য খুবই সুখের খবর। এটা কোনো নারীঘটিত সিদ্ধান্ত নয়, বরং ভোটারদের প্রতি দায়বদ্ধতার অংশ।

এক সন্তানের জননী সানা ম্যারিন মাত্র ২৭ বছর বয়সে ফিনল্যান্ডের দক্ষিণাঞ্চলে নিজ শহর ত্যামপেরে’র কাউন্সিল প্রধান হিসেবে নির্বাচিত হন ম্যারিন। এরপর দেশটির রাজনৈতিক অঙ্গনে দ্রুত উন্নতি করতে থাকেন তিনি। প্রধানমন্ত্রী হওয়ার আগে দেশটির পরিবহন মন্ত্রীর দায়িত্বে ছিলেন।

উল্লেখ্য, প্রতিবেশি দেশ সুইডেনে ২০১৫ সাল থেকে দিনে ৬ ঘণ্টা করে কাজ করার নিয়ম চালু রয়েছে। এতে দেখা গেছে সেখানকার কর্মীরা খুবই খুশি মনে কাজ করে এবং উৎপাদনও ভালো।

সংশ্লিষ্ট খবর

Back to top button