Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

রাতে লিভারপুলের মুখোমুখি হবে এভারটন

এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে আজ (রোববার) রাতে লিভারপুলের মুখোমুখি হবে এভারটন। টুর্নামেন্টের মঞ্চে মার্সিসাইড ডার্বিতে এভারটনকে সামলাবে অলরেডরা। ইনজুরির তালিকাটা যে বেশ লম্বা হওয়ায়, এ ম্যাচ নিয়ে চিন্তার শেষ নেই কোচ ইয়ুর্গেন ক্লপের।

পয়েন্ট টেবিলের চিত্র বলছে, মহা অঘটন না ঘটলে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তুলতে যাচ্ছে লিভারপুল। দ্বিতীয় দল লেস্টার সিটির চেয়ে ১৩ পয়েন্ট এগিয়ে ইপিএলের টেবিলে শীর্ষে রেডরা।

তাই ইনজুরিতে থাকা গুরুত্বপূর্ণ ছয় ফুটবলারকে বেঞ্চে রেখেই একাদশ সাজাতে হবে লিভারপুল কোচকে। অলরেডদের জার্সিতে অভিষেক হতে পারে তাকুমি মিনামিনোর। ফিটনেস ছাড়পত্র পেলে খেলতে পারেন শাকিরি, লভরেন, মাতিপ, চেম্বারলেইন ও ফ্যাবিনহো।

তবে, বিশ্রামে থাকতে পারেন মোহাম্মদ সালাহ, সাদিও মানে ও ভার্জিল ভ্যান ডাইককে। এর আগে এফএ কাপে ২৪ বার মুখোমুখি হয়েছে লিভারপুল ও এভারটন।

সংশ্লিষ্ট খবর

Back to top button