Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিবানিজ্য সংবাদ

আবারো বেড়েছে পেঁয়াজের দাম

গত দুই সপ্তাহ ধরে স্থিতিশীল থাকা পেঁয়াজের দাম হঠাৎ করে বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ক্রেতারা। শনিবার (৪ জানুয়ারি) বাজারে দেশি পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি হতে দেখা যায়। অপরদিকে আমদানি করা মিশরীয় পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ১শ টাকায়।

খুচরা পেঁয়াজ বিক্রেতারা বলছেন, আড়তে দাম বাড়লে আমাদের কিছু করার থাকে না। শনিবার সকালে আড়তে ভাল দেশি পেঁয়াজ ১৭০-১৯০ টাকায় কেনা হয়েছে। এ কারণে খুচরা বাজারে ১৮০-২০০ টাকায় বিক্রি হচ্ছে। এলসির মাধ্যমে আসা বিদেশি পেঁয়াজ আড়ত থেকে ৭৫ টাকায় কিনে খুচরা বাজারে ১শ টাকায় বিক্রি করা হচ্ছে।

সিরাজগঞ্জের বাজারগুলোতে আবারও বেড়েছে পেঁয়াজের ঝাঁজ। মাত্র দুদিনের ব্যবধানে দেড়গুন বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০০ টাকায়।

বানিয়াপট্টি বাজারের খুচরা বিক্রেতা চাঁন মিয়া, আজিজ মাইজভান্ডারি ও বাদল শেখ বলেন, দুদিন আগে আমরা ১০০ থেকে ১২০ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করেছি। হঠাৎ করেই আড়তে দাম বাড়ায় আমাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

এক সপ্তাহ আগে মিশরীয় যে পেঁয়াজ ৪৫ টাকা কেজি দরে আমদানি করা হয়েছে। হঠাৎ করেই আমদানিকারকরা সিন্ডিকেট করে দাম বাড়িয়েছে। বর্তমানে বগুড়া থেকে ৬৫ টাকা কেজি দরে পেঁয়াজ কিনে সিরাজগঞ্জে ৭৫-৮০ টাকায় বিক্রি করতে হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button