Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

ফেড-কাপের দ্বিতীয় সেমিফাইনাল আজ

ফেডারেশন কাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনাল আজ (শুক্রবার)। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকাল চারটায়, শক্তিশালী বসুন্ধরা কিংসের  ‍মুখোমুখি হবে বাংলাদেশ পুলিশ এফসি।

বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করবে বাংলা টিভি। এছাড়াও সরাসরি মোবাইলে খেলা দেখুন my sports এবং game on অ্যাপসের মাধ্যমে।

দারুণ দল গড়েও গ্রুপ পর্বের ভালো কিছু করতে পারেনি বসুন্ধরা কিংস। রানার্সআপ হয়ে কোয়ার্টারে উঠে তারা। সেখানে মুক্তিযোদ্ধার কাছে টাইব্রেক পরীক্ষায় পাশ করে সেমিফাইনালে উঠে কিংসরা। তাই বলা যায় এবারের মৌসুমের শুরুটা মোটেও ভালো হয়নি গতবারের বি-লি চ্যাম্পিয়নদের।

প্রাক মৌসুম আন্তর্জাতিক টুর্নামেন্ট, শেখ কামাল ক্লাব কাপের পর যদি, ফেডারেশন কাপেও বিদায় নিতে হয়, তা হবে বসুন্ধরারর জন্য সবচে কঠিন এক সময়। তাই প্রতিপক্ষ বাংলাদেশ পুলিশ এফসিকে নিয়ে বেশ সর্তক কোচ অস্কার ব্রুজন।

কেননা, ঢাকা আবাহনীকে টপকে শেষ চারে উঠে, নিজেদের শক্তিমত্তার জানান দিলো নবাগত পুলিশের দলটি। আরকটি অঘটনের জন্মদিতে তৈরি নিকোলাস ভিক্টোরোভিচের শিষ্যরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button