Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
নির্বাচনবাংলাদেশ

লেক্সাসের মূল্য ৭ লাখ, ৩টি গাড়ি ১৭ লাখ

আপনি বিশ্বাস করুন বা না করুন, একটি মার্সিডিজ বেঞ্জ, একটি টয়োটা প্রাডো এবং একটি মিৎসুবিশি পাজেরোর মূল্য ১৭ লাখ টাকা! ঢাকা দক্ষিণের জাতীয় পার্টি থেকে মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ সাইফুদ্দিনের হলফনামা থেকে এমন তথ্যই জানা গেছে। এছাড়াও একটি বিএমডব্লিউ এবং একটি নিশান সেডানও রয়েছে তার স্ত্রীর মালিকানায়।

অন্যদিকে, ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র পদে প্রতিদ্বন্দ্বি পোশাক-শিল্প ব্যবসায়ী আতিকুল ইসলামেরও নিজের নামে কোনো গাড়ি নেই। আতিকুল ইসলাম ছাড়াও দক্ষিণের বিএনপি প্রার্থী অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনেরও কোনো গাড়িই নেই।

এদিকে, বিএনপি থেকে মনোনয়ন পাওয়া ব্যবসায়ী তাবিথ আউয়ালের একটি লেক্সাস গাড়ি রয়েছে তার। সেটির মূল্য তিনি হলফনামায় দেখিয়েছেন, মাত্র ৭ লাখ ৬০ হাজার টাকা। আওয়ামী লীগ থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) প্রার্থী হয়েছেন শেখ ফজলে নূর তাপস। তার তিনটি গাড়ি রয়েছে। যেগুলোর মোট মূল্য ১ কোটি ৬৬ লাখ টাকা। অথচ তার স্ত্রীর একটি গাড়ির মূল্যই ১ কোটি ৬৩ লাখ টাকা।

তবে প্রধান দুই দলের চারজন প্রার্থীই উচ্চশিক্ষিত। আওয়ামী লীগের তাপস ব্যারিস্টার এবং আতিকুল বাণিজ্যে স্নাতক। তাবিথ আউয়াল ইনফরমেশন সিস্টেম টেকনোলজিতে স্নাতকোত্তর এবং ইশরাক একজন প্রকৌশলী।

এবার মেয়র পদে দুই সিটি কর্পোরেশন নির্বাচনে মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৭ জন উত্তরে এবং ৬ জন দক্ষিণে। — সূত্র : ডেইলি স্টার

সংশ্লিষ্ট খবর

Back to top button