Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

মোহামেডানকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করলো রহমতগঞ্জ

ইতিহাস সৃষ্টি করলো রহমতগঞ্জ এমএফসি। প্রথমবারের মতো কোনো টুর্নামেন্টে ফাইনালে উঠলো দলটি। ফেডারেশন কাপ ফুটবলের প্রথম সেমিফাইনালে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়েছে পুরান ঢাকার এ দলটি। বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করে বাংলা টিভি।

নির্ধারিত সময়ের খেলা শেষ। শুরু হলো ইনজুরি সময়ের খেলা। মোহামেডান স্পোর্টিং ক্লাব পিছিয়ে আছে ১-০ গোলে। নাইজেরিয়ান মিডফিল্ডার মোনেকার ক্রস থেকে নাগাতার ক্রস, ছুঁয়ে যায় রহমতগঞ্জের পোস্ট ঘেঁষে। আর এখানেই সাদা-কালোদের বিদায় নিশ্চিত হয় মৌসুমের প্রথম টুর্নামেন্ট থেকে।

প্রথম সেমিফাইনাল ম্যাচের ১৬ মিনিটেই এগিয়ে যায় রহমতগঞ্জ এমএফসি। গোল করেন উজবেকিস্তানের স্ট্রাইকার তুরায়েভ আকোবির।

পিছিয়ে পড়ার পর আক্রমণের পসরা সাজালেও অ্যাটাকিং থার্ডে তালগোল পাকিয়ে, সমতার সুযোগ নষ্ট করতে থাকেন মোহামেডানের ফরোয়ার্ডরা। ৭৮তম মিনিটে মোহামেডানের আমিনুর রহমান সজীব জালে বল জড়ালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়।

পুরো ম্যাচে দাপট দেখিয়ে মোহামেডানকে বিদায়  দিয়ে ৮৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো পৌঁছে যায় ফেডারেশন কাপের ফাইনালে।  তৈরি করে নতুন রূপকথার গল্প।

মোহামেডান কোচ শন লেনের মতে, ক্লাবের নানা সমস্যার মাঝেও এই পারফম্যান্স, প্রিমিয়ার লিগে  খেলোয়াড়দের আরো উজ্জীবিত করবে।

শন লেন বলেন, দারুণ খেলেছে ছেলেরা। তবে ম্যাচের ব্যবধান গড়ে যায় প্রথম ১৫ মিনিটে।  আমি খুশি, সাধারণ মানের দল গড়েও এ সাফল্য, ধরে রাখতে পারলে লিগে ভালো করা সম্ভব।

শুক্রবার আসরের দ্বিতীয় সেমিফাইনালে বিকেল চারটায় বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে বাংলাদেশ পুলিশ এফসি। জয়ী দলের সঙ্গে আগামী রোববার শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে রহমতগঞ্জ। সরাসরি সম্প্রচার করবে বাংলা টিভি।

 মোহাম্মদ হাসিব, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button