Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপ

ফানুসের আগুনে চিড়িয়াখানায় ৩০ প্রাণীর মৃত্যু

নতুন বছর উদযাপনের জন্য উড়ানো ফানুস থেকে জার্মানির এক চিড়িয়াখানায় আগুন লেগেছে। এতে গরিলা, ওরাংওটাং, শিম্পাঞ্জিসহ অন্তত ৩০টি প্রাণী পুড়ে মারা গেছে।

জার্মানির পশ্চিমাঞ্চলে ক্রেফেল্ড শহরে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। সংবাদ মাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, সবচেয়ে ভীতিকর আশঙ্কাই সত্য হয়েছে। বানরদের খাঁচায় কোনো প্রাণী বেঁচে নেই। নিরাপত্তার আশঙ্কায় আগে থেকেই কংমিং নামে পরিচিত চাইনিজ ফানুস শহরটিতে নিষিদ্ধ। তবে নিষেধাজ্ঞা অমান্য করেই এসব ফানুস উড়ানো হয়।

জার্মানির পুলিশ জানিয়েছে, বর্ষবরণের কিছু আগে ফানুস থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সেগুলো চাইনিজ ফানুস বলেই ধারণা করা হচ্ছে।

১৯৭৫ সালে ক্রেফেল্ড চিড়িয়াখানা গড়ে উঠে। দু হাজার বর্গমিটারের এই চিড়িয়াখানায় পাখি, বাদুড়, বানর ও বিভিন্ন প্রজাতির প্রাণী রয়েছে। গরিলার সেকশনটি চিড়িয়াখানার মূল অংশের খানিক দূরে। সেখানেই এমন মর্মান্তিক ঘটনা ঘটে বর্ষবরণের রাতে।

সংশ্লিষ্ট খবর

Back to top button