
সিটি নির্বাচনে ঢাকা দক্ষিণে তাপস-ইশরাকসহ সাত মেয়র প্রার্থীকেই বৈধ ঘোষণা করা হয়েছ। আর ঢাকা উত্তরে মেয়র পদে ছয় জন বৈধ, একজনের মনোনয়নপত্র বাতিল করেছেন, নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার সকালে গোপীবাগের মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন রিটার্নিং অফিসার মো. আবদুল বাতেন। এদিকে নির্বাচনে ছয় মেয়র প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
বৈধ মেয়র প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের আতিকুল ইসলাম, বিএনপির তাবিথ আউয়াল, সিপিবির সাজেদুল হক, পিডিপির শাহীন খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফজলে বারী মাসউদ এবং এনপিপির আনিসুর রহমান দেওয়ান।
তবে যাচাই-বাছাইয়ে জাতীয় পার্টি মনোনীত জিএম কামরুল ইসলামের মনোনয়নটিপত্রটি বাতিল হয়ে যায়। বৃহস্পতিবার জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে যাচাই-বাছাই শেষে এ তথ্য জানান ডিএনসিসির নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম।
হাকিম মোড়ল, বাংলা টিভি



