Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
নির্বাচনবাংলাদেশ

‘নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা হবে’

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে বলে প্রার্থীদের আশ্বস্ত করেছেন রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর আড়াইটায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ইটিআই ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এদিকে, দুপুরে ডিএনিসিসি’র রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেমের কাছে মনোনয়নপত্র জমা দেন আতিকুল ইসলাম।এসময় বলেন, ‘আমি সবাইকে অনুরোধ করবো যাতে এই নির্বাচনে সবাই অংশগ্রহণ করেন। নির্বাচনে হার-জিৎ আছেই। আমি অনেক নির্বাচন করেছি কিন্তু কখনো মাঝপথে গিয়ে বর্জন করিনি। আমি সবাইকে অনুরোধ করব, আপনারা নির্বাচনে শেষ পর্যন্ত থাকবেন। আমি আশা করি আগামী ৩০ জানুয়ারি নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।’

অন্যদিকে, দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হলে ঢাকার মানুষের মৌলিক অধিকার নিয়ে কাজ করবেন বলে জানিয়েছেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, জনগণ তাকে সেবক হিসেবে নির্বাচিত করলে তার দেওয়া সব প্রতিশ্রুতি দ্রুত পূরণ করবেন।

এছাড়াও, দুপুর ২টায় ডিএনিসিসি’র রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেমের কাছে মনোনয়ন ফরম জমা দেন তাবিথ আউয়ল। তাবিথ বলেন, গত সিটি করপোরেশন নির্বাচনে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তার প্রতিবাদে আমরা নির্বাচন বর্জন করেছিলাম।

আমরা চেষ্টা করেছিলাম শেষ পর্যন্ত নির্বাচনে থাকার জন্য। কিন্তু তা সম্ভব হয়নি। তবে আমরা এবার শেষ পর্যন্ত নির্বাচনে থাকবো এবং নির্বাচনের শেষটা দেখে নেব।

তবে, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলছেন, আমরা তিন স্তরের নিরাপত্তা রেখেছি। কেউ আচরণবিধি লঙ্ঘন করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button