
ফেডারেশন কাপ ফুটবলের তৃতীয় ও চতুর্থ কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে আজ (মঙ্গলবার)। ৩টা ৩০ মিনিটে সাইফ স্পোর্টিংয়ের মুখোমুখি হবে নবাগত দল বাংলাদেশ পুলিশ এফসি। আর সন্ধ্যা সাড়ে ছয়টায় বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।
বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করবে বাংলা টিভি। এছাড়াও সরাসরি মোবাইলে খেলা দেখুন my sports এবং game on অ্যাপসের মাধ্যমে।
সি’গ্রুপে দারুণ খেলে শেষ আটে জায়গায় করে নেয় সাইফ স্পোর্টিং ক্লাব। এবার শেষ চারে উঠার মিশন তাদের। অধিনায়ক জামাল ভূঁইয়াসহ জাতীয় দলের বেশকিছু খেলোয়াড় নিয়ে দল গড়া তাদের।
অন্যদিকে, নবাগত বাংলাদেশ পুলিশ এফসির বাজিমাত করেছে প্রথমবার খেলতে এসেই। তাই হারাবার কিছু নেই তাদের। এ ম্যাচ জিতে সেমিফিইনালে উঠলে, নতুন ইতিহাস গড়া হবে তাদের।
দিনের দ্বিতীয় ম্যাচে, মুখোমুখি হবে বসুন্ধরা কিংস ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। গ্রুপ পর্বের প্রত্যাশা অনুযায়ী ভালো করতে না পারার আক্ষেপ নিয়ে কোয়ার্টারে উঠেছে বসুন্ধরা।
অন্যদিকে, দারুণ ছন্দে রয়েছে মুক্তিযোদ্ধা। কিংসদের হারাতে পারলে, তাদের জন্য হবে শিরোপা জয়ের মতোই আনন্দ।



