Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যরাজনীতি

পুলিশের লাঠিপেটায় বাম গণতান্ত্রিক জোটের অর্ধশতাধিক আহত

গত বছরের ৩০ ডিসেম্বরের নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করছে বামজোট। প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে কালো পতাকা নিয়ে পদযাত্রায় অংশগ্রহণকারীদের বেধড়ক লাঠিপেটা করে পুলিশ।

এতে গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। আহতদের মধ্যে সাকি ও সাইফুলসহ ১৪ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সোমবার দুপুর ১টার দিকে গণসংহতি আন্দোলন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণতান্ত্রিক বিপ্লবী পার্টিসহ বাম জোটভুক্ত দলগুলোর নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করতে যাচ্ছিলেন।  তাঁরা জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে পদযাত্রা শুরু করে তাঁরা মৎস্য ভবন মোড়ে পৌঁছালে তাতে বাধা দেয় পুলিশ।

একপর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধলে পুলিশের লাঠিপেটায় গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকসহ অর্ধশতাধিক আহত হন।

এসময় উপস্থিত ছিলেন, বাম জোটের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ-এর রাজেকুজ্জামান রতন, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশুসহ অন্যরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button