Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয় পার্টিবাংলাদেশ

গঠিত হয়েছে জাতীয় পার্টির নতুন কমিটি

 

জাতীয় পার্টি’র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। চেয়ারম্যান হয়েছেন গোলাম মোহাম্মদ কাদের, মহাসচিব হয়েছেন মশিউর রহমান রাঙ্গা। তবে প্রধান পৃষ্ঠপোষক নামে নতুন একটি পদ সৃষ্টি করে তাতে রওশন এরশাদের নাম ঘোষণা করা হয়েছে। দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে জাতিয় পার্টির সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়। এতে উপস্থিত থেকে ১৯৯৬ এ সরকার গঠন থেকে শুরু করে বিভিন্ন সময় আওয়ামী লীগের পাশে থাকায় জাপাকে ধন্যবাদ জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সকাল ১০টা থেকেই রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন প্রাঙ্গণে শুরু হয় জাতীয় পার্টির নবম সম্মেলন। দলটির প্রতিষ্ঠাতা প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের অনুপস্থিতিতে  প্রথম সম্মেলন এটি। তবে সম্মেলনে উপস্থিত ছিলেন না এরশাদের স্ত্রী রওশন এরশাদ।

এ সময় সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতি দমনে ব্যবস্থা নেয়ার কথা জানান জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। একই সাথে এরশাদের অসমাপ্ত কাজ সম্পন্ন করতে দলের সবাইকে সংগঠিত হওয়ার আহবানও জানান দলের এই শীর্ষ নেতা।

সম্মেলনে আমন্ত্রিত অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জাপা বিরোধী দলে আসার পরে সংসদে শৃঙ্খলা ফিরেছে ।

সম্মেলনে, জাতীয় পার্টির নতুন কমিটিতে রওশন এরশাদকে দলের চীফ প্যাট্রন, জি এম কাদেরকে চেয়ারম্যান এবং মশিউর রহমান রাঙাকে মহাসচিব হিসেবে ঘোষণা দেয়া হয়।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button