Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যখেলাধুলাফুটবল

ফেডারেশন কাপ ফুটবলে আজ রয়েছে দুটি ম্যাচ

ফেডারেশন কাপ ফুটবলে আজ রয়েছে দুটি ম্যাচ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে কিছুক্ষণ পর বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে চট্টগ্রাম আবাহনী। আর সন্ধ্যা সোয়া ছয়টায় শেখ জামাল ধানমন্ডি ক্লাবের প্রতিপক্ষ সাইফ স্পোর্টিং। সরাসরি সম্প্রচার করবে বাংলা টিভি।

ঢাকার ফুটবলের নতুন পরাশক্তি বসুন্ধরা কিংস, গেলো মৌসুমে ফেডারেশন কাপের ফাইনালে আবাহনীর কাছে হেরে শিরোপা হারিয়েছিলো। গেলো আসরে যা হয়নি, তা এ মৌসুমে বাস্তবায়ন করতে চায় দলটি। প্রথম ম্যাচে কিংসদের কাছে দুর্দান্ত কিছু আশা করেছিলো সমর্থকরা। কিন্তু মাঠে আধিপত্য বিস্তার করেও, শেষ পর্যন্ত এক গোলের জয় নিয়েই ব্রাদার্সের বিপক্ষে মাঠ ছাড়ে তারা। জয়ের ধারা ধরে রাখার মিশনে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে মাঠে নামবে অস্কার ব্রুজনের শিষ্যরা। নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে দু’দলই। এ ম্যাচে তাই কঠিন প্রতিদ্বন্দ্বীতার আভাসই মিলছে। যে জিতবে, তারাই পাবে কোয়ার্টার ফাইনালের টিকিট। এ দুই দলের চেয়ে সি’গ্রুপের হিসেবে নিকেশ বেশ জটিল। দুই ম্যাচে ড্র করে কোয়ার্টার ফাইনালের পথে এগিয়ে আছে রহমতগঞ্জ। শেখ জামাল ও সাইফ স্পোর্টিংয়ের মধ্যকার ম্যাচে, যে দল জিতবে তারাই উঠে যাবে সেরা আটে।  আর যদি ড্র হয় তবে, মেলাতে হবে নানা সমীকরণ।

সংশ্লিষ্ট খবর

Back to top button