Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যআন্তর্জাতিক

কাজাখস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে

মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে সাতজন নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেলেও অন্যরা বেঁচে আছেন কি-না তা জানা যায়নি। বিমানটিতে ১০০ জন আরোহী ছিলেন। এদের মধ্যে ৯৫ জন যাত্রী ও ৫ জন কেবিন ক্রু ছিলেন।

শুক্রবার সকালে বেক এয়ারের বিমানটি দেশটির বাণিজ্যিক রাজধানী আলমাটি বিমানবন্দর থেকে উড্ডয়নের পর এ দুর্ঘটনার কবলে পড়ে। বিমানটি কাজাখস্তানের বৃহত্তম শহর আলমাটি থেকে রাজধানী নূর-সুলতানের উদ্দেশে যাচ্ছিল। ঘটনাস্থলে উদ্ধারকারীরা কাজ করছে এমন ফুটেজ প্রকাশ পেয়েছে। এতে বিমানের ককপিটের পাশে একজন নারীকে আটকে থাকতে দেখা যায়। সেই নারী নিজেই সেখান থেকে অ্যাম্বুলেন্সকে ডাকছিলেন। বিমান বিধ্বস্তের কারণ নির্ধারণের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। বেক এয়ারটি ১৯৯৯ সালে ভিআইপি ফ্লাইট অপারেশনকে লক্ষ্য করে প্রতিষ্ঠা করা হয়েছিল। এ শহরে এটি প্রথম গুরুতর বিমান দুর্ঘটনা নয়। ২৯ জানুয়ারি ২০১৩, উত্তর কোকসতাউ থেকে একটি যাত্রীবাহী বিমান আলমাটির কাছে নেমেছিল। এতে ২০ জন নিহত হয়েছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button