Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
নির্বাচনবাংলাদেশ

ঢাকা উত্তর ও দক্ষিণে মনোনয়ন সংগ্রহ করেছেন ছয়জন

 

আসন্ন ঢাকা উত্তর-দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প‌দে আওয়ামী লী‌গের ম‌নোনয়ন ফরম সংগ্রহ ক‌রে‌ছেন ছয়জন ম‌নোনয়ন প্রত্যাশী।

সকাল ১০টা থেকে ফরম বিতরণ শুরু হয়ে চল‌বে আগামী ২৭ ডি‌সেম্বর পর্যন্ত। রাজধানী ধানমন্ডি‌র আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করতে হবে। এবং আগামী ২৭ ডিসেম্বর শুক্রবার বিকাল ৫টার মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

মনোনয়নের আবেদনপত্র বিতরণের শুরুতেই বেশ কয়েকজন ফরম সংগ্রহ করেছেন।

ঢাকা উত্তর সিটিতে মনোনয়ন ফরম কিনেছেন আতিকুল ইসলাম ও  বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল্লাহ ওসমানী।

ঢাকা দক্ষিণ সিটিতে মনোনয়ন ফরম কিনেছেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, হাজী সে‌লিম, বঙ্গবন্ধু একা‌ডেমির সভাপ‌তি মো. নাজমুল হক, মু‌ক্তি‌যোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সা‌বেক মহাস‌চিব মু‌ক্তি‌যোদ্ধা এমএ র‌শিদ।

আগামী ৩০ জানুয়ারি ভোটগ্রহণের দিন রেখে রাজধানীর দুই সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে প্রধান নির্বাচন কমিশনার  কেএম নূরুল হুদা।

তিনি জানান, দুই সিটিতে ৩০ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট হবে। ভোট গ্রহণ করা হবে ইভিএমের মাধ্যমে প্রতিটি কেন্দ্রে ইভিএমের পাহারায় দুজন করে সেনা কর্মকর্তা নিয়োগ দেয়া হবে।

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩১ ডিসেম্বর। ২ জানুয়ারি এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৯ জানুয়ারি।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button