Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

দারুণ জয়ে মৌসুম শুরু আবাহনীর

দারুণ জয়ে নতুন মৌসুম শুরু করলো ঢাকা আবাহনী। ফেডারেশন কাপের উদ্ধোধনী দিনের ম্যাচ বাংলাদেশ পুলিশকে ৪-০ গোল ব্যবধানে হারিয়েছে তারা। জোড়া গোল করেছেন হাইতির স্ট্রাইকার বেলফোর্ট।

দেশের ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম, কিন্তু দর্শকহীন গ্যালারির সেই একই দৃশ্য। এরই মাঝে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফেডারেশন কাপের উদ্ধোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

মাঠের লড়াইয়ে অভিজ্ঞতার বিপরিতে ছিলো নবাগত দল। অর্থ্যাৎ ঢাকা আবাহনীর প্রতিপক্ষ বাংলাদেশ পুলিশ। শুরুতে কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও তা ধরে রাখতে পারেনি তারা। ব্রাজিলিয়ান মাইলসন আলভেসের হেড ক্রসবার ফিরিয়ে না দিলে দশম মিনিটে এগিয়ে যেতে পারত আবাহনী। ২৮ মিনিটে বেলফোর্ডের গোলে লিড গত আসরের চ্যাম্পিয়নদের।

চার মিনিট পরেই রায়হান হাসানের লম্বা থ্রোর ভেলকিতে পড়ে যান পুলিশ এফসির গোলরক্ষক হিমেল। সেখানেই আলতো টোকায় দলের ব্যবধান দ্বিগুণ করেন নাবীব নেওয়াজ জীবন।

বিরতির আগে আবারো এগিয়ে যায় আকাশী-হলুদরা। ৪৩ মিনিটে স্কোর শিটে নাম লেখায় সানডে চিজোবা। ঠাণ্ডা মাথায় স্কোরলাইন ৩-০ করেন নাইজেরিয়ার এই ফরোয়ার্ড।

আর সেকেন্ডহাফে নিজের দ্বিতীয় গোলটি করেন বেলফোর্ট।  তাও আবার পেনাল্টি থেকে। আর তাতেই প্রথমবার ফেডারশেন কাপ খেলতে এসে বড় পরাজয়ের ধাক্কা পেলো পুলিশের ক্লাবটি।

বৃহস্পতিবার রয়েছে দুটি ম্যাচ। প্রথম ম্যাচে বিকেল সাড়ে তিনটায় সাইফ স্পোটিং ক্লাবের মুখোমুখি হবে রহমগঞ্জ। আর সন্ধ্যা সোয়া ছয়টি বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ ব্রাদার্স উইনিয়ন।  সরাসরি সম্প্রচার করবে বাংলা টিভি।

মোহাম্মদ হাসিব, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button