Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশশোক সংবাদ

অগ্নিদগ্ধ আরো ৩ জনের মৃত্যু, এ পর্যন্ত ১৭

কেরানীগঞ্জের প্লাস্টিক কারখানায় আগুনে দগ্ধদের মধ্যে আরো ৩ জন মারা গেছেন। রোববার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান তারা।

তিনজনই ঢাকা শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে লাইফ সাপোর্টে ছিলেন। বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজের পুলিশ ফাঁড়ী ইনচার্জ বাচ্চু মিয়া জানান, ভোরে মোস্তাকিন ও রাজ্জাক শেখ হাসিনা বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যান।

এছাড়া সাড়ে ১২টার দিকে মারা যান  আবু সাঈদ। এখনও ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। গত ১১ ডিসেম্বর কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ১৭ জনের মৃত্যু হলো।

সংশ্লিষ্ট খবর

Back to top button