Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকযুক্তরাজ্য

একক সংখ্যা গরিষ্ঠতা পেয়েছে কনজারভেটিভ পার্টি

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতা পেয়ে জয় পেয়েছে ক্ষমতাসীন বরিস জনসনের কনজারভেটিভ পার্টি। একক সংখ্যা গরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল ৩২৬টি আসন।

এখন পর্যন্ত টোরি পার্টি পেয়েছে ৩৪০টি আসন।অপর দিকে প্রধান বিরোধী লেবার পার্টি পেয়েছে ২০১টি আসন। এছাড়া স্কটিশ ন্যাশনাল পার্টি পেয়েছে ৪৫টি আসন এবং লিবারেল ডেমোক্রেটরা পেয়েছে আটটি আসন।

বুথ ফেরত ফলে দেখা যায়, উত্তর ইংল্যান্ড, মিডল্যান্ড এবং ওয়েলসে সর্বাধিক আসন হারায় লেবার পার্টি। ২০১৬ সালের গণভোটের সময় এ অঞ্চলগুলো ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার মতামত দিয়েছিল।

এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৯ বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী। যাদের মধ্যে সাতজনই নারী। বিরোধী লেবার পার্টি থেকে লড়েছেন সর্বোচ্চ সাত বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী।

লিবারেল ডেমোক্র্যাট ও কনজারভেটিভ পার্টি থেকে এক জন করে এই নির্বাচনে অংশ নিয়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button