Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব শেষ

উয়েফা চ্যাম্পিয়নস লিগের  গ্রুপ পর্ব শেষ। শেষ ষোল নিশ্চিত করলো আটলেটিকো মাদ্রিদ।  জার্মান ক্লাব বেয়ার লেভারকুসেনকে জোড়া গোলে হারিয়ে নকআউট পর্বে উঠলো জুভেন্টাস। আরেক ম্যাজে জেসুসের হ্যাট্রিকে বড় জয় পেলো ম্যানচেস্টার সিটি, পিএসজির কাছে বিধ্বস্ত হয়েছে গালাতাসারাই।  শক্তিশালী টটেনহাম হর্স্পারের বিপক্ষে জয় পেলো বায়ার্ন মিউনিখ।

বুধবার রাতের সব চেয়ে বড় ম্যাচে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের মুখোমুখি হয় গতবারের ফাইনালিস্ট ইংলিশ পাওয়ারহাউস টটেনহাম হটর্স্পার। দুই দলেরই নকআউট নিশ্চিত, তাই বিষয়টা ছিল শুধু নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের। লেওয়ানডস্কির সঙ্গে নেই হ্যারি কেইন। দুই দলের দুই মহাতারকা না থাকলেও গোল আসে শুরুতেই। কিংসলে কোমানের গোলে ১৪ মিনিটে লিড নিয়েছিলো বায়ার্ন, মিনিট ছয়েক পরই তা শোধ দিয়ে দেয় টটেনহামের সেসেঙ্গান। মুলারের পর কুতিনয়োর গোলে পেয়েছে ৩-১ এর সহজ জয়।

ঘরের মাঠে খেলেছে পিএসজিও, প্রতিপক্ষ গ্যালাতাসারেকে পেয়ে যেন গোল করার উৎসব খুজে পেলো ফ্রেঞ্চ ক্লাবটি।  শুরুটা হয় ৩২ মিনিটে, পাঁচ গোল করার ম্যাচে শেষটা হয় ৮৫ মিনিটে। মাঝে ৪৭ মিনিটে নেইমার আর ৬৩ মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোল।

একই গ্রুপে থাকা রিয়াল মাদ্রিদ আতিথ্য নেয় ব্রুগার মাঠে। জয় কিংবা পরাজয়, যাই হোক রানার্সআপ হয়েই তাদের খেলতো হবে নকআউট। জিদান তাই খেলিয়েছেন দ্বিতীয় সারির একাদশ। ব্যাপারটা কাজেও লেগেছে দারুণ, রিয়ালের জয় ৩-১ গোলে।

আগুয়েরোর ইনজুরিতে পড়ায় দলে ডাক পান গ্যাব্রিয়েল জেসুস। সুযোগ কাজে লাগালেন শতভাগ। করেন দুর্দান্ত হ্যাটট্রিক। ভেঙ্গে দেন প্রতিপক্ষ ডায়নামো জাগরেবের প্রথম বারের মতো শেষ ষোলোয় উঠার স্বপ্ন। সিটি পায় ৪-১ গোলের বড় জয়।

ডি গ্রুপের ম্যাচে লেভারকুসেনের মাঠে জুভেন্টাসের লড়াইটা ছিলো জমজমাট। গোলশূণ্য প্রথমার্ধের পর ভাঙ্গলো ডেডলক। ৭৫ মিনিটে ক্রিশ্চিয়ানো রোনালদো এবং ৯০ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয় আর্জেন্টাইন স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েনের পা থেকে। এই জয়ে অপরাজিত থেকে শেষ ষোলোতে প্রবেশ করলো ইতালির ওল্ড লেডিরা।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button