Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিবানিজ্য সংবাদবাংলাদেশ

ব্যবসায়ীদের মধ্যে রাতারাতি ধনী হওয়ার প্রবণতা দেশের ব্যাংকগুলোতে খেলাপি ঋণ বাড়ছে

 

ব্যবসায়ীদের মধ্যে রাতারাতি ধনী হওয়ার প্রবণতা বাড়ায়, দেশের ব্যাংকগুলোতে খেলাপি ঋণ বাড়ছে বলে মত দিয়েছেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও বেসরকারি স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ।  আর বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্ণর ও অর্থনীতিবিদ খোন্দকার ইব্রাহিম খালেদের মতে, খেলাপি ঋণ বন্ধে প্রয়োজন নিয়ন্ত্রক সংস্থার জোরালো ভূমিকা ও কঠোর আইনি পদক্ষেপ।

দেশের ব্যাংক খাতের ভবিষ্যৎ নিয়ে সম্প্রতি নেতিবাচক পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক ঋণমান নির্ণয়কারী প্রতিষ্ঠান মুডিস।  ব্যাংক খাতের প্রধান ছয়টি সূচকের ওপর ভিত্তি করে তৈরি এ প্রতিবেদন মুডিস বলেছে, বাংলাদেশের অর্থনীতিতে তেজিভাব থাকা সত্ত্বেও ব্যাংক খাত দুর্বল অবস্থায়।  খেলাপি ঋণের কারণেই ব্যাংকিং খাত দুর্বল হয়ে যাচ্ছে- উল্লেখ করে এর কারণ হিসেবে, কর্পোরেট সুশাসনের অনুপস্থিতি এবং আইন ও নিয়ন্ত্রণগত দুর্বলতাকে দায়ী করছে প্রতিষ্ঠানটি।

মুডিস-এর ওই প্রতিবেদনের সাথে অনেকটাই একমত বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্ণর ও অর্থনীতিবিদ খোন্দকার ইব্রাহিম খালেদ।  তার মতে, অর্থ মন্ত্রণালয়ের উল্টো নীতির কারণেই ব্যাংক খাতের অবস্থা অবনতিশীল।

তবে মুডিসের ওই পর্যবেক্ষণ পুরোপুরি মানতে নারাজ, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও বেসরকারি স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ।

তার মতে, মানুষের মধ্যে অসৎ উপায়ে টাকা কামানোর প্রবণতা বাড়ায় খেলাপি ঋণ বাড়ছে এবং তার প্রভাব পড়ছে এ খাতে।

তবে, ইব্রাহিম খালেদ মনে করেন আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে খেলাপি ঋণ কমিয়ে আনা সম্ভব।
ব্যাংক খাত স্থিতিশীল না হলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর এর প্রভাব পড়বে বলেও মনে করেন, এ দুই বিশেষজ্ঞ।

 

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button