Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপ

বিশ্বের সর্বকনিষ্ঠ নারী প্রধানমন্ত্রী সানা ম্যারিন

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন ৩৪ বছর বয়সী সানা ম্যারিন। এর মধ্য দিয়ে বিশ্বের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী পেলো উত্তর ইউরোপের দেশটি। একই সঙ্গে দেশটির তৃতীয় নারী হিসেবে সরকার প্রধানের দায়িত্ব পেলেন ম্যারিন।

রোববার ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পান সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির এ নেতা। এর আগে দেশটির পরিবহন মন্ত্রী ছিলেন তিনি।  গত মঙ্গলবার এক আস্থা ভোটে হেরে পদত্যাগ করেন সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির নেতা প্রধানমন্ত্রী অ্যান্তি রিনে।

মাত্র ছয় মাস আগেই প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন তিনি। কিন্তু সম্প্রতি ডাকবিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ধর্মঘট মোকাবিলায় ব্যর্থ হয়ে দলের আস্থা হারান তিনি।

এরপর রোববার দলীয় নেতাদের মধ্যে ভোটাভুটিতে নির্বাচিত হন ম্যারিন।  নির্বাচিত হওয়ার পর ম্যারিন বলেন, নতুন করে আস্থা তৈরি করতে কাজ করবেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button