
এসএ গেমসে আরও একটি (ষষ্ঠ) সোনা জিতলো বাংলাদেশ। বাংলাদেশকে ষষ্ঠ স্বর্ণ পদক পাইয়ে দিয়েছেন জিয়ারুল ইসলাম।
৯৬ কেজি ওজন শ্রেণিতে তিনি স্বর্ণ জিতেছেন। একই ইভেন্টের ১০২ কেজি শ্রেণিতে রূপা জিতেছেন মাইনুল ইসলাম। এর আগে শনিবার সকালে ভারোত্তোলনে মাবিয়া আক্তার সীমান্ত দিনের প্রথম সোনা এনে দিয়েছিলেন।
এবারের এসএ গেমসে বাংলাদেশকে প্রথম পদক এনে দেন রাঙামাটির ছেলে দিপু চাকমা পাইয়ে। এরপর কারাতে কুমিতে সোনা জেতেন আল আমিন। সেটি ছিল বাংলাদেশের দ্বিতীয় সোনার পদক। দেশের তৃতীয় স্বর্ণ জেতেন বাংলাদেশের আরেক খেলোয়াড় মারজানা আক্তার প্রিয়া।
এরপর চারদিন বিরতি দিয়ে আজ আবারও সোনার মুখ দেখেছে বাংলাদেশ। দেশকে পঞ্চম স্বর্ণ পাইয়ে দিয়েছেন মাবিয়া আক্তার সীমান্ত, পরে জিয়ারুল ইসলাম।



