
ফুটবল ভক্তদের জন্য আজ রাতে অপেক্ষা করছে জমজমাট ম্যাচ। মৌসুমের প্রথম ম্যানচেস্টার ডার্বিতে মুখোমুখি হবে দুই নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড। রাত সাড়ে ১১টায় শুরু হবে খেলা।
ইতিহাদে সিটিতে আতিথ্য নেবে ইউনাইটেড। দুই ইংলিশ জায়ান্টের ধ্রুপদী লড়াই, ম্যানচেস্টারের দুই জায়ান্টের ম্যাচ, ইংলিশ অলআউট ফুটবলের স্বাদ। ডার্বির ১৪৮ ম্যাচ শেষে ইউনাইটেডের লিড ৫৬ জয়ে।
সিটির জয় ৪৫ ম্যাচে তবে সবশেষ মৌসুমে দুই লেগে গার্দিওলার দলের জয়, টেবিলে অবস্থান ধারাবাহিকতা, কিংবা হোম অ্যাডভানটেড এগিয়ে রাখবে সিটিজেনদের। ১৫ রাউন্ড শেষে টেবিলের ৩-এ অবস্থান স্বাগতিকদের, ছয়-এ থাকা ইউনাইটেডের অর্জন মাত্র ২১ পয়েন্ট।
গোলমেশিন অ্যাগুয়েরোর ইনজুরি বড় চিন্তা গার্দিওলার, বিপরীতে হালকা চোট কাটিয়ে রেড ডেভিল স্কোয়াডে ফিরবেন অ্যান্থনি মার্শিয়াল। তবে গোড়ালির চোটে পল পগবা।



