Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যখেলাধুলা

কাবাডিতে ব্রোঞ্জ, ক্রিকেটে জয়ের ধারাবাহিকতা

সাউথ এশিয়ান গেমসে মেয়েদের কাবাডিতে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। আর জয়ের ধারাবাহিকতায় রয়েছে বাংলাদেশে ক্রিকেট। নারীদের পর পুরষরাও জিতে চলছে একের পর এক ম্যাচ। আজ (শুক্রবার) ভুটানকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় মাঠে আগে ব্যাট করে ৭ উইকেটে ৬৯ রান করে ভুটান। দলের হয়ে তেনজিন ওয়াংচুক ১৫, জিগমে দর্জি ১২ ও জিগমে সিংগে করেন ১৩ রান। বল হাতে দুই উইকেট নেন মানিক খান। এছাড়া একটি করে উইকেট পান সৌম্য সরকার, মিনহাজুল আবেদিন আফ্রিদি, মেহেদি হাসান রানা ও তানভীর ইসলাম।

সহজ টার্গেটে ব্যাট করতে নেমে, ভুটানের দুর্বল বোলিংয়ের বিপক্ষে অর্ধশতক হাঁকান সৌম্য। ২৮ বলে ৫০ রান করেন তিনি। আরেক ওপেনার নাইম শেখ অপরাজিত থাকেন ১৬ রানে। শনিবার স্বাগতিক নেপালের বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলবে লাল-সবুজরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button