আন্তর্জাতিকইউরোপ
যুক্তরাষ্ট্রের পার্ল হারবার ঘাঁটিতে গোলাগুলিতে নিহত ২

মার্কিন যুক্তরাষ্ট্রের পার্ল হারবার ঘাঁটিতে গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরেকজন। মার্কিন গণমাধ্যমগুলো জানায়, ৪ ডিসেম্বর স্থানীয় সময় দুপুর ২টার দিকে এ গোলাগুলি হয়।
এদিকে এক প্রত্যক্ষদর্শী জানান, গুলির শব্দ শুনে এবং জানালা খুলে দেখেন দুইজন মাটিতে পড়ে আছেন। সঙ্গে সঙ্গে নাবিকের পোশাক পরা সেই বন্দুকধারীও নিজের মাথায় গুলি করেন। ভারতীয় গণমাধ্যম জানায়, পার্ল হারবার নৌঘাঁটিতে বন্দুক হামলার সময় সেখানে উপস্থিত ছিলেন ভারতের বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল আরকেএস ভাদৌরিয়া। ভারতীয় বাহিনীটির মুখপাত্র জানিয়েছেন, বন্দুক হামলার পর নিরাপদ আছেন তিনি।



