
এস এ গেমসে আজকের দিনে (মঙ্গলবার) এখন পর্যন্ত তিনটি স্বর্ণপদক পেয়েছে বাংলাদেশ। এ নিয়ে লাল-সবুজদের মোট স্বর্ণের সংখ্যা দাঁড়ালো চারটি।
পুরষদের কারাতে কুমিতে ৬০ কেজি ওজন শ্রেণীতে পাকিস্তানের জাফরকে ৭-৩ পয়েন্টে হারিয়ে সোনার পদক নিশ্চিত করেন আল আমিন ইসলাম। যা আজকের দিনের প্রথম সাফল্য বাংলাদেশের। আর লাল-সবুজদের দ্বিতীয় সোনার পদক।
নারীদের অনুর্ধ্ব ৫৫ কেজিতে পাকিস্তানকে ৪-৩ পয়েন্টে হারিয়ে বাংলাদেশকে তৃতীয় স্বর্ণ এনে দেন মারজানা আক্তার পিয়া। আর চতুর্থ স্বর্ণ জেতেন হুমায়রা আক্তর অন্তরা। কারাতে ইভেন্টে নারীদের ৫৯ কেজি মাইনাস কুমিতে নেপাল হারানি তিনি।
অ্যাথলেটিক্সে ডিসিপ্লিনে পুরুষদের হাই জাম্প ইভেন্টে রৌপ্য জেতেন মাহফুজুর রহমান। নারী ক্রিকেট ইভেন্টে, বাংলাদেশের বিপক্ষে টস হেরে ব্যাট করছে শ্রীলংকা
বিকাল সোয়া পাঁচটায় ফুটবল ইভেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ।



