Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপ

মাদ্রিদে শুরু হলো জাতিসংঘ জলবায়ু সম্মেলন

স্পেনের রাজধানী মাদ্রিদে শুরু হলো জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-২৫। সোমবার থেকে শুরু হওয়া দু’সপ্তাহব্যাপী এ সম্মেলন চলবে আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত। চিলিতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দেশটিতে চলমান বিক্ষোভের কারণে এটি স্পেনে অনুষ্ঠিত হচ্ছে।

তবে, সভাপতিত্ব করছেন চিলির পরিবেশমন্ত্রী ক্যারোলিনা সালদিভার। এ সম্মেলনে অংশ নিচ্ছেন বিশ্বের দুইশ’টি দেশের প্রতিনিধিরা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এতে যোগ দিচ্ছেন।

জলবায়ু পরিবর্তন বর্তমান বিশ্বের প্রধান একটি সঙ্কট। তাই সম্মেলনটি বেশ গুরুত্ববহ। ধারণা করা হচ্ছে, কার্বন নিঃসরণ কমানোর জন্য আগে যেসব লক্ষ্য নির্ধারিত হয়েছিল, এ সম্মেলনে সেসব লক্ষ্যমাত্রা আরও বাড়ানোর প্রশ্নটি আলোচিত হবে।

এ সম্মেলনকে সামনে রেখে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, বিশ্ব এমন এক অবস্থায় পৌঁছে যাচ্ছে যেখান থেকে ফিরে আসার আর কোনো সুযোগ থাকবে না। জলবায়ু সঙ্কট অনিবার্য। তাই এটি মোকাবিলায় রাজনৈতিক নেতাদের এখনই পদক্ষেপ নিতে হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button