Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

শীর্ষস্থান পুনরুদ্ধার করলো রিয়াল মাদ্রিদ

আলাভেসকে হারিয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষস্থান পুনরুদ্ধার করলো রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের মাঠে শনিবার ২-১ গোলে জয়ে পেছনে ফেলেছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে।

এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগের ভিন্ন ভিন্ন ম্যাচে জয় পেয়েছে লিভারপুল, টটেনহাম হটর্স্পার। পরাজয়ের স্বাদ পেলো চেলসি।

স্ট্যামফোর্ড ব্রিজে শনিবার চেলসির মাঠে আতিথ্য নেয় ওয়েস্ট হ্যাম। গোলশূন্য প্রথমার্ধের পর ৪৮ মিনিটে পিছিয়ে পড়ে চেলসি। সফরকারীদের এগিয়ে নেন ইংলিশ ডিফেন্ডার অ্যারন ক্রেসওয়েল। ফলে এক গোলের ব্যবধানে হারের মুখ দেখে ব্লুজরা।

১৪ ম্যাচে আট জয় ও দুই ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে চেলসি। আরেক ম্যাচে, ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের বিপক্ষে ২-০ গোলে জিতে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করলো লিভারপুল। দিনের অন্য ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের মাঠে ২-২ গোলে ড্র করা ম্যানচেস্টার সিটি ২৯ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে।

সমান পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে এক ম্যাচ কম খেলা লেস্টার সিটি। ঘরের মাঠে বোর্নমাউথের বিপক্ষে ৩-২ গোলে জেতা টটেনহ্যাম হটস্পার ১৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে।

সংশ্লিষ্ট খবর

Back to top button