Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

পোখরায় অনুশীলনে অনূর্ধ্ব-২৩ ফুটবল দল

১৩ তম সাউথ এশিয়ান গেমসের প্রস্তুতি হিসেবে নেপালের পোখরায় অনুশীলন করেছে বাংলাদেশ অনুর্ধ্ব-২৩ ফুটবল দল।

শনিবার সকালে কোচ জেমি ডে’র অধীনে অনুশীলন করে বাংলাদেশ। প্রথমদিনের অনুশীলনে খেলোয়াড় কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়াই ছিলো প্রধান কাজ।

ভারত এই ইভেন্টে অংশ না নেয়া পরিবর্তন আনা হয়েছে খেলার ফরম্যাটে। ফলে মোট দলের সংখ্যা দাঁড়িয়েছে ছয়টি। লিগ পদ্ধতিতে হবে ম্যাচ। দুই ডিসেম্বর ভূটানের সঙ্গে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।

পরদিন মালদ্বীপের সঙ্গে হবে দ্বিতীয় ম্যাচ। চার এবং আট ডিসেম্বর, শ্রীলঙ্কা এবং নেপালের সঙ্গে তৃতীয় ও চতুর্থ ম্যাচ খেলবে জামাল ভূঁইয়ার শিষ্যরা।

১৯৯৯ এবং ২০১০ সালে দুইবার এসএ গেমসের স্বর্ণ জেতে বাংলাদেশ দল। গেলোবার ব্রোঞ্জ পদক নিয়েই সন্তুস্ট থাকতে হয় দলকে। এবার ভালো কিছু করার প্রত্যয় খেলেয়াড়দের মাঝে।

সংশ্লিষ্ট খবর

Back to top button