Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিবানিজ্য সংবাদ

‘প্রয়োজনে আড়তদার ও খুচরা ব্যবসায়ীদেরও জিজ্ঞাসাবাদ করা হবে’

পেঁয়াজের বাজার স্বাভাবিক করতে প্রয়োজনে আড়তদার ও খুচরা ব্যবসায়ীদেরও জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে, বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ সহিদুল ইসলাম।

এ সময়, ভারতের পাশাপাশি অন্যদেশ থেকেও পেঁয়াজ আমদানির ব্যপারে জোর দেন তিনি। এদিকে, দ্বিতীয় দিনেও পেঁয়াজের ব্যাপারে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেন আমদানিকারকরা।

দ্বিতীয় দিনের মত মঙ্গলবার সকালে দেশের শীর্ষ ৪৭ পেঁয়াজ আমদানিকারকের মধ্যে ৩৪ জনকে জিজ্ঞাসাবাদ করতে রাজধানীর কাকরাইলের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে তলব করা হয়।

জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন, ব্যবসায়ীরা। অধিদপ্তরের কাছে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন বলে জানান তারা।

এদিকে, আগামী কয়েক দিনের মধ্যেই পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক । পেঁয়াজ আমদানির ক্ষেত্রে বিকল্প বাজার খোঁজার গুরুত্বও তুলে ধরেন তিনি।

এর আগে গতকাল ১১টি প্রতিষ্ঠানকে জিজ্ঞাসাবাদ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

আরমান কায়সার, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button