Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যখেলাধুলা

প্রথমবার শুরু হলো সার্ক চেস টুর্নামেন্ট

সার্কভূক্ত সাত দেশের অংশগ্রহনে বাংলাদেশে এই প্রথমবার শুরু হলো সার্ক চেস টুর্নামেন্ট ২০১৯। বিশেষ করে গ্রান্ডমাস্টারের সংখ্যা বাড়াতে, আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা তাদের।

সোমবার দুপুরে রাজধানীর একটি হোটেলে আসরের উদ্ধোধন করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি এবং র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ। রাজধানীর পল্টনের হোটেল ফারসে শুরু হওয়া এই প্রতিযোগিতা চলবে আগামী দশদিন।

প্রথম টুর্নামেন্টে অংশ নিচ্ছে স্বাগতিক বাংলাদেশসহ ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভূটান, আফগানিস্তান, পাকিস্তানের খেলোয়াড়রা। প্রায় তিনশোজন প্রতিযোগী অংশ নিয়েছেন এবার। উদ্ধোধনী অনুষ্ঠানে ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন শামীমসহ, সহ-সভাপতি এ কে এম শহিদ্যুল্লাহ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে দাবা ফেডারেশনের সভাপতি বেনজির আহমেদ বলেন, বাংলাদেশের দাবাকে আরো ভালো অবস্থানে নিয়ে যেতে, প্রতিবছরই এধরনে টুর্নামেন্ট আয়োজন করার পরিকল্পনা রয়েছে তাদের।

মোহাম্মদ হাসিব, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button