Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি শেফিল্ড ইউনাইটেড

ইংলিশ প্রিমিয়ার লিগে আজ রাত সাড়ে দশটায় ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি শেফিল্ড ইউনাইটেড। আর শনিবার রাতের ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে ২-১ গোলব্যবধানে হারিয়েছে লিভারপুল।

একই ব্যবধানে চেলসির বিপক্ষে জয়ের পেলো ম্যানচেস্টার সিটি। এদিকে, স্প্যানিশ লিগে বড় জয় পেলো রিয়াল মাদ্রিদ।

আন্তর্জাতিক বিরতির পর আবারো শুরু স্প্যানিশ লা লিগা। শনিবার রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ ছিলো রিয়াল সোসিয়োদাদ। সান্তিয়াগো বার্নাব্যুতে দ্বিতীয় মিনিটেই গোল হজম করতে হয় স্বাগতিকদের।

সোসিয়োদাদের হয়ে গোল করেন উইলিয়ান হোসে। ৩৬ মিনিটে দলকে সমতায় ফেরান করিম বেনজেমা। ফলে ১-১ গোল বিরতিতে যায় দু’দল। দ্বিতীয়ার্ধে মাঠে ফিরেই গোল পায় রিয়াল।

আর ৭৪ মিনিটে দলের তৃতীয় গোল করেন লুকা মদ্রিচ। শেষ পর্যন্ত বড় জয় নিয়েই মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোসরা। ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল। সমান ম্যাচে সমান সংখ্যক পয়েন্ট হলেও জয়ের সংখ্যা ৯ হওয়ায় তালিকার শীর্ষে রয়েছে বার্সেলোনা।

সংশ্লিষ্ট খবর

Back to top button