Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যআন্তর্জাতিক

কলম্বিয়ায় ট্রাকবোমা বিস্ফোরণে তিন পুলিশ নিহত

কারফিউ উপেক্ষা করে কলম্বিয়ায় সরকারবিরোধী বিক্ষোভের সময় থানার বাইরে ট্রাকবোমা বিস্ফোরণে তিন পুলিশ নিহত হয়েছে। এছাড়া পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে তিন বিক্ষোভকারী।

প্রেসিডেন্ট ডুকে ভাঙ্গচুর ও লুটপাটের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে শনিবার বলেন, সেনাবাহিনী পুলিশের সঙ্গে মিলে যৌথ টহল দেবে। ন তিনি।

দেশটির রাজধানী বোগোটায় বিক্ষোভের সময় ওই ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন ১০ পুলিশ সদস্যসহ আরও অনেকে। তবে বোমাটি বিক্ষোভকারীরাই বিস্ফোরণ করেছে নাকি অন্য কোনো পক্ষ সে ব্যাপারে নিশ্চিত করে জানা যায়নি।

বিবিসি জানায়, ব্যাপক সহিংসতায় রাজধানীতে কারফিউ জারির পর উত্তেজনা কমাতে আগামী সপ্তাহে সংলাপের আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট ইভান ডুকে। তবে বলেছেন, শৃঙ্খলা বজায় রাখার জন্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা আপাতত রাজপথেই থাকবে।

গত বৃহস্পতিবার থেকেই ন্যূনতম মজুরির হার, কর কাঠামোর পরিবর্তন, পেনশন সুবিধাসহ নানা দাবিতে কলম্বিয়াজুড়ে আড়াই লাখের বেশি মানুষ বিক্ষোভ করে আসছেন।

প্রথমে শান্তিপূর্ণভাবে শুরু হলেও কয়েক ঘণ্টা পরেই দেশের বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ শুরু হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button